উৎসবের আমেজে শুরু হচ্ছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সেল—Amazon Great Indian Festival 2025 এবং Flipkart Big Billion Days 2025। এক্সক্লুসিভ সদস্যদের জন্য আজ, ২২ সেপ্টেম্বর থেকেই পর্দা উঠেছে এই দুর্দান্ত অফারের, আর সাধারণ ক্রেতাদের জন্য সেল শুরু হবে আগামীকাল, ২৩ সেপ্টেম্বর থেকে।
স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, ওয়্যারেবল ও হোম অ্যাপ্লায়েন্সের ওপর মিলছে একের পর এক দারুণ ছাড়। কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে নজর কাড়ছে iPhone 16 Pro ও iPhone 15-এর অফার।
iPhone 16 Pro অফার
অরিজিনাল প্রাইস: ₹১,০৫,৯৯৯ (১২৮GB ভ্যারিয়েন্ট)
Flipkart ব্যাংক অফার: Axis Bank ডেবিট কার্ডে ৫% ক্যাশব্যাক → কার্যকর দাম ₹১,০১,৯৯৯
Exchange অফার: সর্বোচ্চ ₹৪০,০০০ ছাড়
ফাইনাল প্রাইস: এক্সচেঞ্জ ও অফার মিলে দাম নেমে আসতে পারে মাত্র ₹৬১,৯৯৯
স্পেসিফিকেশন হাইলাইটস:
৬.৩ ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে
শক্তিশালী A18 Pro চিপসেট
IP68 ধুলো ও জল প্রতিরোধক
৪৮MP প্রধান Fusion ক্যামেরা + ১২MP
TrueDepth ফ্রন্ট ক্যামেরা
iPhone 15 অফার
অরিজিনাল প্রাইস: ₹৫৯,৯০০
Amazon ফেস্টিভ্যাল অফার: মাত্র ₹৪৩,৭৪৯
Exchange অফার: সর্বোচ্চ ₹৪৪,০৫০ ছাড়
স্পেসিফিকেশন হাইলাইটস:
৬.১ ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে (1179×2556p, 60Hz রিফ্রেশ রেট)
Apple A16 Bionic প্রসেসর
৪৮MP ওয়াইড-এঙ্গেল প্রধান ক্যামেরা
এই উৎসবের মৌসুমে প্রযুক্তিপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এটি সেরা সুযোগ। পুরনো ফোন এক্সচেঞ্জ করে কিংবা ব্যাংক অফার ব্যবহার করে আপনি নিজের প্রিয় iPhone 16 Pro বা iPhone 15 বাড়িতে নিয়ে আসতে পারেন আরও সাশ্রয়ী মূল্যে।
