Amazon new shopping feature 2025 : এখন আগের অর্ডারে নতুন জিনিস যোগ করা আরও সহজ!

দৌড়ে চলা এই জীবনে, সময় যেন হাতে ফুরোয় না। বাজারে গিয়ে কেনাকাটা করা এখন প্রায় বিলাসিতা। জামা-কাপড়, গ্যাজেটস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় মুদিখানা—সবই এখন আসে ঘরে, এক ক্লিকেই। আর সেই অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও মসৃণ ও আনন্দদায়ক করতে নতুন এক দারুণ ফিচার নিয়ে হাজির হয়েছে Amazon।

ফিচারটির নাম—‘Add to Delivery’। নামেই লুকিয়ে আছে এর সুবিধার ইঙ্গিত।

ভাবুন তো, আপনি কিছু জিনিসপত্র অর্ডার করলেন, কিন্তু পরে মনে পড়ল—আরে, সবচেয়ে জরুরি জিনিসটাই তো বাদ পড়ে গেল! আগে কী হতো? আবার নতুন করে অর্ডার করতে হতো, সময় ও পরিশ্রম—দুটোই নষ্ট। এখন আর নয়!
Amazon-এর এই নতুন ‘Add to Delivery’ ফিচারের সাহায্যে, আগের অর্ডারটি যদি এখনও শিপিং না হয়ে থাকে, তাহলে মাত্র এক ক্লিকেই সেই অর্ডারে নতুন পণ্য যোগ করা যাবে। একই দিনে হোক বা পরে—ডেলিভারির ধরন যাই হোক না কেন, এই সুবিধা মিলবে দু’ক্ষেত্রেই।

আর ভুল করে যদি কিছু যোগ করে ফেলেন?

চিন্তা নেই! আপনার জন্য থাকছে ‘Undo’ অপশন—এক ক্লিকেই ফেরাতে পারবেন সেই পরিবর্তন।
তবে সংস্থা জানিয়েছে, আপাতত এই ফিচারটি ভারতের মতো কিছু দেশে পাওয়া যাবে না এবং সব পণ্যের ক্ষেত্রেই নয়, নির্দিষ্ট কিছু আইটেমের জন্যই এটি প্রযোজ্য হবে।

Amazon-এর এই উদ্যোগ প্রমাণ করে, আধুনিক জীবনের তাড়াহুড়োর মাঝেও তারা ক্রেতাদের সুবিধাকেই প্রাধান্য দেয়। প্রতিটি নতুন ফিচারের সঙ্গে আরও সহজ ও আনন্দময় হয়ে উঠছে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *