Flipkart Big Billion Days: সস্তায় iPhone 16 বিক্রির মিথ্যা বিজ্ঞাপন? অর্ডার বাতিলের অভিযোগে উত্তাল গ্রাহক

Flipkart Big Billion Days Sale 2025 নিয়ে ক্রেতাদের উন্মাদনার শেষ নেই। প্রতিবারের মতোই এই উৎসবমুখর সেলে বিভিন্ন প্রোডাক্ট সস্তায় মিলছে বলে জানা গিয়েছে। তবে, Flipkart এবার চমকপ্রদ অফারে iPhone 16 সিরিজ বিক্রির যে ঘোষণা করে, আর তার ফলে সস্তা দামে iPhone 16 কেনার স্বপ্ন চোখে নিয়ে যারা ফোনটি অর্ডার করেছিলেন, তাদের অনেকেই পড়েছেন বড় ধাক্কায়। ব্যাপারটা হচ্ছে যে, একাধিক গ্রাহক সম্প্রতি অভিযোগ করেছেন – জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে মাত্র ₹51,999 টাকায় iPhone 16 (128GB) অর্ডার করলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেই অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। আর Flipkart-এর পক্ষ থেকে এর কারণ বা সঠিক ব্যাখ্যা জানা যাচ্ছে না। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রবল ক্ষোভ।

iPhone 16 অর্ডার ক্যান্সেল, Flipkart-এর বিরুদ্ধে অভিযোগ

সেল শুরুর আগে থেকে iPhone 16 ও iPhone 16 Pro কম দামে বিক্রির ঘোষণা করেছিল ফ্লিপকার্ট। সেই দেখে অনেকেই কেনাকাটা শুরু করেন। কিন্তু পেমেন্ট সম্পন্ন করার কয়েক ঘণ্টা পরই অনেক গ্রাহক পান “Order Cancelled” মেসেজ। এর কারণ হিসেবে কোথাও পেমেন্ট ফেল, কোথাও স্টক শেষ — এমন মেসেজ দেখানো হয়েছে। স্বাভাবিকভাবেই এতে Flipkart Big Billion Days সেলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিভ্রান্তিকর iPhone 16 Price নিয়ে বিতর্ক

ক্রেতাদের দাবি, ফ্লিপকার্ট হোমপেজে iPhone 16-এর দাম দেখানো হচ্ছিল ₹51,999 আর iPhone 16 Pro মাত্র ₹69,999। কিন্তু বাস্তবে সেই মূল্যে ফোন কেনা যায়নি। অনেকের মতে, ওয়েবসাইটে ট্র্যাফিক বাড়ানোর জন্য এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন ব্যবহার করা হয়েছে কোম্পানির তরফে। তবে শোনা যাচ্ছে, Flipkart Plus ও Black সদস্যরা নাকি আসলেই এই ছাড়ের সুবিধা পেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ ঝড়: #FlipkartScam ট্রেন্ডিং

ইতিমধ্যেই অসন্তুষ্ট ক্রেতারা তাদের এক্স (X আগে Twitter) ও ফেসবুক (Facebook) ক্ষোভ উগরে দিয়ে লিখছেন, “#FlipkartScam” এবং “#BigBillionDaysFraud”। বহু পোস্টে দাবি করা হয়েছে, কোম্পানি ইচ্ছাকৃতভাবে iPhone 16 কম দামে লিস্ট করলেও অর্ডার বাতিল করেছে। এদিকে অনেকে iPhone 14 কিনতে গিয়েও একই সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এখন তাদের মনে বড় প্রশ্ন — “অতি সস্তায় iPhone বিক্রির বিজ্ঞাপন কি শুধুই ভাঁওতা?” যদিও, এখনও পর্যন্ত ফ্লিপকার্ট এই বিতর্কে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *